1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের মত বিনিময় ও স্বারকলিপি প্রদান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণে নিহত অন্তত ২৪ হোয়াইট হাউসের বাইরে বন্দুকধারীর হামলা, পাল্টা গুলিতে সন্দেহভাজন নিহত জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ পড়বেন প্রধানমন্ত্রী তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবিতে অর্থমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ

পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মুশফিকুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) বিকালে উপজেলার চাঁদখালী বাজারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে মুশফিকুর রহমান অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার ব্যক্তি ইমেজ ক্ষুণ্ন ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ফেক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়াচ্ছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। নিজস্ব অর্থায়নে রাস্তা-ঘাট উন্নয়ন, মসজিদ-মাদ্রাসায় সহযোগিতা, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার এসব কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে স্থানীয় জনগণ তাকে চাঁদখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে সমর্থন জানিয়ে আসছেন বলেও দাবি করেন তিনি।

মুশফিকুর রহমান আরও জানান, তিনি ২০১২ সালে চাঁদখালী সুলতানিয়া দাখিল মাদ্রাসা থেকে এসএসসি এবং ২০১৪ সালে চাঁদখালী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরবর্তীতে ২০১৫ সাল থেকে প্রায় দেড় বছর ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পরে ২০১৭ সালে নিজ এলাকার নন্টু ও রফিকুলের সঙ্গে যৌথভাবে মাংসের ব্যবসা শুরু করেন।

তিনি দাবি করেন, চাকরি ও ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়ে ২০১৮ সালের শেষ দিকে ডাউন পেমেন্টের মাধ্যমে একটি মাহিন্দ্র গাড়ি ক্রয় করেন। পরবর্তীতে সততা ও পরিশ্রমের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করে বর্তমানে তার তিনটি মাহিন্দ্র গাড়ি রয়েছে এবং একটি ভেকু গাড়িতে অংশীদারিত্ব রয়েছে। এছাড়াও ২০২৫ সাল থেকে তিনি পাথরী কয়লার ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা করছে।

এ সময় তিনি এসব ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট