বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোমবার সকালে নগরীর আনসার উদ্দিন সড়ক বাইলেনসমূহে চলমান উন্নয়ন কাজ, খুলনা বিশেষায়িত হাসপাতাল সংলগ্ন ড্রেনের চলমান কাজ, বাস্তুহারা এলাকার সড়ক ও ড্রেনের চলমান উন্নয়ন কাজ এবং খালিশপুরস্থ দারুল মোকাররম জামে মসজিদের চলমান উন্নয়ন কাজ সরেজমিন পরিদর্শন করেন। এছাড়া প্রশাসক খালিশপুরস্থ জামি’আ আরাবিয়া শামছুল উলুম দারুল মোকাররম মাদরাসার একাডেমিক ভবন সংস্কারের লক্ষ্যে ভবনের বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শন করেন।
কেসিসি’র নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, সহকারী প্রকৌশলী মো: ওবায়দুল্লাহ খান, উপসহকারী প্রকৌশলী এফ এম ফয়সাল, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান রহিম, সাবেক কাউন্সিলর আবু সালেক, মো: ফারুক হিল্টন, সমাজসেবক এ্যাড. ফজলে হালিম লিটন, মাদরাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews