1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

নাইজেরিয়ায় বোকো হারামে হামলায় ৮১ জন নিহত

  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। গত রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় একটি গ্রামে দলবেঁধে হামলা চালায় উগ্রপন্থি সশস্ত্র সংগঠনটি। এসময় বেশ কয়েকটি বাড়ি এবং দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ইয়োবে রাজ্যের পুলিশ মুখপাত্র ডুঙ্গুস আব্দুল করিম বলেছেন, প্রায় ১৫০ জন সন্দেহভাজন বোকো হারাম সন্ত্রাসী রাইফেল এবং আরপিজি (রকেটচালিত গ্রেনেড) নিয়ে মাফা ওয়ার্ডে হামলা চালায়। তারা ৫০টিরও বেশি মোটরসাইকেলে করে এসেছিল।

তিনি বলেন, সন্ত্রাসীরা অনেক লোককে হত্যা করেছে এবং অনেক দোকান ও বাড়ি পুড়িয়ে দিয়েছে। হামলায় নিহতদের প্রকৃত সংখ্যা আমরা এখনো নিশ্চিত করতে পারিনি।

স্থানীয় রক্ষকদের হাতে সন্দেহভাজন বোকো হারামের দুই সদস্য নিহত হওয়ার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।

বুলামা জালালুদ্দীন নামে স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত ৮১ জন নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

তিনি বলেন, সৈন্যরা যখন মাফায় পৌঁছায়, ততক্ষণে ১৫টি মরদেহ দাফন করে ফেলেছিলেন স্বজনেরা। এটি ছাড়াও আশপাশের গ্রামগুলোতে বেশ কিছু মানুষ হামলাকারীদের হাতে প্রাণ হারান, যাদের আত্মীয়রা সৈন্যদের আগমনের আগেই দাফন করে ফেলেছিলেন। এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।

মোদু মোহাম্মদ নামে মাফার এক বাসিন্দা বলেছেন, নিহতের সংখ্যা ১০০র বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। কিছু মরদেহ এখনো ঝোপঝাড়ের মধ্যে পড়ে রয়েছে। -সূত্র: এএফপি, আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট