1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কড়াইলবাসীকে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের আমরা ‘না’ ভোট দিবো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে-জিএম কাদের ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের নির্মূল করা হবে- র‍্যাব মহাপরিচালক প্রশাসনিক সংস্কারে বড় পদক্ষেপ: দেশে ৪ নতুন থানা, নারী ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন কেয়ার বাংলাদেশের আয়োজনে জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময় মেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাগেরহাটে ৬জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সেন্টমার্টিন যেতে লাগবে রেজিস্ট্রেশন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্য রয়েছে, পর্যটক সীমিত করার পাশাপাশি রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোন পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবে না।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে কনসালটেশন সেমিনারে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ এ কথা বলেন।

মহাপরিচালক বলেন, পাহাড় কাটা ও জলাশয় ভরাটের বিষয়ে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এটার জন্য জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে আমাদের মন্ত্রণালয় থেকে। দেশের নদীগুলোর দূষণ নিয়ে আমরা কাজ করছি। নদীগুলোকে দুষণমুক্ত রাখার জন্য ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

আব্দুল হামিদ বলেন, সেন্টমার্টিনে পর্যটক সীমিত করে পরিবেশ রক্ষার পাশাপাশি সেখানকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা হবে। কক্সবাজার শহরকে গুরুত্ব দিয়ে প্লাস্টিক মুক্ত করার জন্য খুব দ্রুত কাজ শুরু করা হবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক। এসময় সাগরকে প্লাস্টিক মুক্ত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট