শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ :
শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত দিঘলিয়ার নগরঘাট হতে আড়ুয়া ফেরিঘাট পর্যন্ত প্রধান সড়কটি খানাখন্দে পরিণত মরণফাঁদ দাকোপে দিনব্যাপী কর্মসূচীতে খুলনা জেলা প্রশাসক বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক দাকোপে এমপি আমীর এজান খানের পরিদর্শন কক্ষের উদ্বোধন বেনাপোল কাস্টমস চলতি অর্থবছরে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা নির্ধারণ করেছে জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কি বিদায়ঘণ্টা বেজে গেছে? বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-ইসি সচিব

চট্রগ্রামে কোস্টগার্ড ও মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ট্রাফিক কন্ট্রোল প্রশিক্ষণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চট্টগ্রামে কোস্ট গার্ড ও মেট্রোপলিটন পুলিশ এর সমন্বয়ে “তারুণ্যের উৎসব- ২০২৫” শীর্ষক ট্রাফিক কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কোস্ট গার্ড পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জান মাল রক্ষা, অগ্নি নির্বাপনী, উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন জনসচেতনতামূলক প্রশিক্ষণ প্রদানে নিরলসভাবে কাজ করে আসছে।

এরই ধারাবাহিকতায় ১৫ জুলাই ২০২৫ তারিখ মঙ্গলবার দুপুর ১২ টা হতে ২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন কর্তৃক “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” মন্ত্রে ‘তারুণ্যের উৎসব-২০২৫’শীর্ষক ট্র্যাফিক কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মশালা চলাকালীন ট্র্যাফিক আইন, গাড়ি চালানো, রাস্তা পারাপার ও হর্ন ব্যবহারের নিয়ম, দুর্ঘটনার কারণ ও প্রতিকার, যানজটের কারণ ও প্রতিকার, ট্র্যাফিক সংক্রান্ত বিভিন্ন চিহ্ন ও ট্র্যাফিক লাইটের পরিচিতির উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় উক্ত কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক জনগণের জান মাল রক্ষা, বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews