1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি সরকার চাইলে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান-পিসিবি চেয়ারম্যান স্বাধীনতাবিরোধীরা এখন ভোট চাচ্ছে: মির্জা ফখরুল লেবার পার্টিকে যুক্ত করে জামায়াতের ফের ১১ দলীয় জোট গঠন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না: জিএম কাদের জর্জিয়ায় নিজ হাতে স্ত্রীসহ ৪ খুন, আলমারিতে লুকিয়ে প্রাণ বাঁচাল তিন শিশু ভারতের গুরুত্বপূর্ণ সহযাত্রী বাংলাদেশ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় মহান স্বাধীনতা অর্জন করেছি-প্রধান উপদেষ্টা পাইকগাছায় ফ্রেন্ডশিপ নবপল্লবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন- ইউএনও রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশত্যাগ

অন্তর্বর্তী সরকারকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে বাংলাদেশের উন্নয়নে অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে দেশটি।

রোববার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় এই অর্থ দেওয়ার কথা জানান ইউএসএআইডির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর।

তিনি বলেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সময়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের অংশ হতে পেরে ভালো লাগছে। আমরা সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চাই। আমরা এখন চুক্তি অনুযায়ী কাজ করবো।

অঞ্জলি কৌর বলেন, এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে। এর মানে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করা। আমরা স্বাস্থ্য, শাসন ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছি। তরুণদের ক্ষমতায়ন নিশ্চিত করে তারা যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকে নজর দিচ্ছি। বাংলাদেশের জনগণ এখানে মূল অগ্রাধিকার। আমি ড. ইউনূসসহ অন্যান্য উপদেষ্টাদের ধন্যবাদ জানাতে চাই। তাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা সামনে এক সঙ্গে আরো কাজ করার প্রত্যাশা করছি।

তিনি জানান, এটি কোনো অ্যামেন্ডমেন্ট নয়, এটি নতুন চুক্তি। এটি ২০২৩ অর্থবছরের জন্য। সুতরাং এটি নতুন অর্থায়ন অন্তর্বর্তী সরকারের জন্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট