বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা! জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’-এর যাত্রা শুরু তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এস এম নাজমুস সালেহীন নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক।

মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ একজন আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭৮ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কক্সবাজারের মহেশখালী থেকে অস্ত্রসহ একজনকে আটক করেছে নৌবাহিনী। বুধবার (১৮ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাকে আটক করে নৌবাহিনী। আটককৃত ব্যক্তির নাম শাহজাহান।

নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী শাহজাহান পালানোর চেষ্টা করে। একপর্যায়ে নৌসদস্যরা তাকে ধরে ফেলেন। পরবর্তীতে দেহ তল্লাশী করে একটি শর্টগান ও তাজা গুলি পাওয়া যায়। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বাহিনীটি।

বর্তমান সরকারের নির্দেশে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চালু থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews