1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই-এনবিআর চেয়ারম্যান তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ রাশেদ গিয়াস গ্রুপের ৬ ডাকাত আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭০ বার পড়া হয়েছে

মনির হোসেন:: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পতেঙ্গার চরপাড়া এলাকা থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গোলা ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত রাশেদ গিয়াস গ্রুপের ৬ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোন।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট এলাকায় একটি ডাকাত দল সমুদ্রে অবস্থানরত জাহাজ হতে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ডাকাতি করার উদ্দেশ্যে চরপাড়া ঘাট হতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন ডাকাতকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ডাকাতদের প্রাপ্ত তথ্য অনুযায়ী পুনরায় ভোর ৫টায় অভিযান পরিচালনা করে পতেঙ্গা চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় সমুদ্রের পাড়ে কংক্রিটের ব্লকের মধ্যে লুকায়িত অবস্থায় পলিথিনে মোড়ানে ২টি আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গোলা ও বেশকিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটককৃত ডাকাত সদস্যরা সক্রিয় রাশেদ গিয়াস গ্রুপের হয়ে দীর্ঘদীন যাবত বর্হিঃনোঙরে বিভিন্ন লাইটার ও মাছ ধরার বোট সমূহে ডাকাতির সাথে জড়িত ছিলো। ডাকাত সদস্যরা হলো তৌহিদুল ইসলাম আকাশ (২২),মোঃ মনিরউদ্দিন (২৩),মোঃ রুবেল (৩২), মোঃ ফারুক (২২),মোঃ সোহেল (২৫), মোঃ জাহিদ (২৫)। সকলেই খোর্দ্দ গাহিরা, দোভাষী বাজার, আনোয়ারার স্থায়ী বাসিন্দা।

তিনি আরও বলেন, আটককৃত ডাকাতসহ জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট