রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক সভা দাকোপে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যুবনেতা বুলবুল ব্যাপক সাড়া ফেলেছেন জন্মভূমিতে বর্ণাঢ্য আয়োজনে আচার্য পিসি রায়ের জন্মদিন পালন পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, ময়মনসিংহ:: ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (এমডিএ) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন তারাকান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর ধারা ৮(১) অনুযায়ী মোতাহার হোসেন তালুকদারকে এক বছরের জন্য চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি গ্রেড-২ পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের ইতিহাসে প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের ২০ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন। এর ধারাবাহিকতায় নবগঠিত এ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে প্রথমবারের মতো নিয়োগ প্রদান করা হলো।
নিয়োগের প্রতিক্রিয়ায় মোতাহার হোসেন তালুকদার সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “ময়মনসিংহ নগরীর সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews