1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত চিতলমারী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী নেতা রাসেল শেখ কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক আমিরাতে যুদ্ধের এআই ভিডিও ছড়ানোয় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০ ইরানের হামলায় সৌদি আরবে ৫ মার্কিন ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত ইরান যুদ্ধের ইতি টানতে ইসরায়েলকে এক সপ্তাহের সময়সীমা ট্রাম্পের ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার-হাদি হত্যা সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার-ডা. জুবাইদা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা হবে বেনাপোলসহ শার্শা সীমান্ত থেকে ১০ কোটি টাকার মাদক ও মালামাল জব্দ, আটক-১

ইরান ‘বড় ভুল’ করে ফেলেছে, এর চড়া মূল্য দিতে হবে-ইসরায়েলের প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে ইরানের ‘বড় ভুল’ বলে মন্তব্য করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এজন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১ অক্টোবর) রাতে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তার দেশের দৃঢ়সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না।

ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, ইরান হামলায় প্রায় ১৮১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, যারা বড় সংখ্যক তারা আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান হামলা চালিয়ে ঠিক কাজ করেনি। এর ফল ভুগতে হবে তাদের। তারা (ইরান) বুঝতে পারবে মন্তব্য করে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যে নিয়ম প্রতিষ্ঠা করেছি, সেটাই বলবৎ থাকবে। যে আমাদের ওপর আক্রমণ চালাবে, আমরাও তাদের ওপর পাল্টা আক্রমণ করব।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার ইরান পর পর ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যদিও সেই হামলা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। ইরানি হামলায় এখনও পর্যন্ত তেমন ক্ষতির কথা জানায়নি ইসরায়েল।

ইরান হামলার নিন্দা করে ইসরায়েলের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইসরায়েলকে সম্পূর্ণ সমর্থন করা হবে। মার্কিন সেনারা তাদের সাহায্য করবে।

এদিকে নেতানিয়াহুর হুঁশিয়ারির পর বুধবার ইরানি সেনা বাহিনী বলেছে, ইসরায়েল যদি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেয়, তবে পাল্টা হামলা চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট