1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সরকারের অগ্রাধিকার-প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী ৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত, এটি মহামারি নয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিতলমারীর ইউএনও ও শিক্ষা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা বটিয়াঘাটায় পাগলা কুকুরের আতঙ্ক : একই দিনে ৫ জন সহ গবাদিপশু হাস মুরগী আক্রান্ত বাগেরহাটে বাবা- মেয়ের কৃতিত্ব: জাতীয় ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে স্পেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ‘ইসরায়েল’-এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে স্পেনের জাতীয় আদালত।

অভিযোগ, গত মাসে গাজাগামী একটি মানবিক ত্রাণ জাহাজে ‘ইসরায়েলি’ বাহিনীর হামলা।

সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, গত ২ জুলাই তদন্ত শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্প্যানিশ সংসদ সদস্য জাউমে অ্যাসেনস।

তিনি এক্স হ্যান্ডেলে জানান, এই তদন্ত মূলত ১ জুন ‘ম্যাডলিন’ নামের জাহাজে ‘ইসরায়েলি’ অভিযানের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে।

জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় ছিল এবং এতে ১২ জন আন্তর্জাতিক কর্মী ও মানবিক ত্রাণ ছিল। ‘ইসরায়েলি’ বাহিনী জাহাজটি আটক করে। আটক হওয়াদের মধ্যে ছিলেন সুইডিশ পরিবেশ আন্দোলনের নেত্রী গ্রেটা থানবার্গ এবং ফরাসি-ফিলিস্তিনি মানবাধিকার আইনজীবী রিমা হাসান।

স্প্যানিশ নাগরিক সার্জিও টোরিবিও ও আরব কজ-এর প্রতি সংহতি কমিটি নামের একটি সংগঠন এই মামলাটি করেছে। তারা স্পেনের সর্বজনীন বিচারব্যবস্থার নীতির আওতায় এটি দায়ের করেছে, যার ফলে বিশ্বের যেকোনো স্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ স্পেনে বিচারযোগ্য হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, ইসরায়েলি বাহিনী ড্রোন ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে এবং বেসামরিক নাগরিকদের অবৈধভাবে আটক করেছে, যা গাজায় চলমান সংঘাতের অংশ হিসেবে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের এক উদাহরণ।

স্পেনের আদালত রায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছে এবং এই ঘটনাকে গাজায় গণহত্যার প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করে দেখানো হয়েছে।

এই প্রথমবারের মতো স্পেন সরকার আনুষ্ঠানিকভাবে গাজা যুদ্ধ নিয়ে ‘ইসরায়েলি’ নেতৃত্বের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

স্প্যানিশ এমপি জাউমে অ্যাসেনস বলেন, ‘এটি দায়মুক্তির বিরুদ্ধে লড়াইয়ের এক বড় পদক্ষেপ। যখন কোনো রাষ্ট্র তাদের দায়িত্ব পালন করে না, তখন নাগরিক সমাজেরই দায়িত্ব হয় ন্যায়বিচারকে একটি নৈতিক, আইনি ও রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা।’

এই তদন্ত চালু থাকলে ভবিষ্যতে নেতানিয়াহু ও অন্য ‘ইসরায়েলি’ কর্মকর্তাদের ইউরোপ সফর বাধাগ্রস্ত হতে পারে, এমনকি গ্রেপ্তারি পরোয়ানার সম্ভাবনাও তৈরি হতে পারে।

তবে এখনো পর্যন্ত দখলদার ‘ইসরায়েল’ সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট