1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধ্যপ্রাচ্যের যুদ্ধে পর্যটন খাতে ‘মহাসংকট’, বিশ্বজুড়ে আটকা হাজারো পর্যটক ১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন সামাজিক সুরক্ষায় নতুন দিগন্ত: ‘ফ্যামিলি কার্ড’ যুগে বাংলাদেশ পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ টাকার ভারতীয় মাদক ও পণ্য আটক দাকোপে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তির প্রশিক্ষণ অনুষ্ঠিত দাকোপে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন খুলনায় পাঁচ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

ইসরায়েলের সেনাদের ওপর হিজবুল্লাহর অতর্কিত হামলা, নিহত ২ আহত ১৮

  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের অতর্কিত হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত এবং অন্তত ১৮ সেনা আহত হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকালে সীমান্তবর্তী শহর ওদাইসেতে দখলদার ইসরায়েলের সেনাদের টার্গেট করে হিজবুল্লাহ। আহত ও নিহত এসব সেনা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করতে লেবাননে প্রবেশের চেষ্টা চালিয়েছিল।

গতকাল মঙ্গলবার লেবাননে প্রথম স্থল হামলা চালানোর ঘোষণা দেয় ইসরায়েল। তবে আজ বুধবার হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে প্রথম মুখোমুখি সংঘর্ষ হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েল জানে লেবাননে তাদের স্থল হামলা খুবই চ্যালেঞ্জিং হবে। ফিলিস্তিনের গাজায় তারা সহজে ঢুকে পড়তে পারলেও; লেবাননের ভেতরে প্রবেশ করতে তাদের সেনাদের বেগ পেতে হবে।

কারণ হিজবুল্লাহর যোদ্ধাদের তৈরিই করা হয়েছে এমন স্থল হামলার জন্য। তারা এক্ষেত্রে বেশ প্রশিক্ষিত। এছাড়া হিজবুল্লাহর এসব যোদ্ধার সরাসরি যুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা আছে। তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের হয়ে সুন্নি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে।

আলজাজিরা জানিয়েছে, ওদাইসেতে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহ যে অতর্কিত হামলা চালিয়েছে এটিকে তাদের একটি বিজয় হিসেবে ধরা হচ্ছে।

কারণ এই হামলার পর ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। অথচ শহরটিতে প্রবেশের আগে সেখানে ব্যাপক কামান হামলা চালিয়েছিল তারা। -সূত্র: আলজাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট