শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত দিঘলিয়ার নগরঘাট হতে আড়ুয়া ফেরিঘাট পর্যন্ত প্রধান সড়কটি খানাখন্দে পরিণত মরণফাঁদ দাকোপে দিনব্যাপী কর্মসূচীতে খুলনা জেলা প্রশাসক বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক দাকোপে এমপি আমীর এজান খানের পরিদর্শন কক্ষের উদ্বোধন বেনাপোল কাস্টমস চলতি অর্থবছরে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা নির্ধারণ করেছে জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কি বিদায়ঘণ্টা বেজে গেছে? বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-ইসি সচিব

মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক ৫৮ জেলেকে ফেরত আনল কোস্টগার্ড

  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মিয়ানমার নৌ বাহিনীর হাতে আটক ৬টি মাছ ধরার ট্রলারসহ ৫৮ জন জেলেকে ফেরত আনল কোস্টগার্ড।

গত ১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মিয়ানমার নৌবাহিনীর সাথে সমন্বয় করে একজন মৃত জেলেসহ মোট ৫৮ জনকে ফিরিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গত ৬ অক্টোবর রবিবার টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপ জেটি ঘাট হতে ৬টি মাছ ধরার ট্রলার ৫৮ জন জেলেসহ গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে গমন করে। গত ৯ অক্টোবর সেন্টমার্টিন হতে দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরে মাছ ধরা অবস্থায় ভূলবশত তারা মিয়ানমার জলসীমায় প্রবেশ করে।

এসময় মিয়ানমার নৌবাহিনীর টহলরত একটি স্পিড বোট থেকে উক্ত ট্রলার সমূহকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে তিনজন জেলে গুলিবিদ্ধ হয়, এর মধ্যে একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। পরবর্তীতে মায়ানমার নৌবাহিনী তাদেরকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ট্রলারসহ আটক করে নিয়ে যায়। এসময় বঙ্গোপসাগরে টহলরত কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন বিষয়টি অবগত হলে মিয়ানমার নৌবাহিনীর টহলরত জাহাজ এর সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধনের মাধ্যমে আটককৃত জেলেদের ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করে।

এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর দুপুর ২টায় ১টি ট্রলারসহ ১১ জন জেলে (১ জন মৃত) কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী এর সহায়তায় শাহপরী দ্বীপ জেটি ঘাটে এসে পৌঁছায়। অপর ৫টি ট্রলার ৪৭ জন জেলেসহ বিসিজিএস তাজউদ্দিন এর নিকট হস্তান্তর করা হলে জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরববারহ করা হয় এবং কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক সকলকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews