1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সৌদির মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির খেই হারিয়ে ফেলেছেন ট্রাম্প, সামনে কঠিন চার পথ জ্বালানি তেল নিয়ে বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের ২৫ মার্চ কালরাত,এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন পাম্পে নেই তেল, খোলা বাজারে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাইকগাছায় ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙ্গে প্লাবিত হওয়ার আশঙ্কায় ৭ ইউনিয়নের মানুষ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি:: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে সুন্দরবন উপকূলীয় খুলনার পাইকগাছায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর রাত থেকেই শুরু হয়েছে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর বৃষ্টির সাথে মাঝে মাঝে বইছে দমকা হাওয়া।

যদিও উপকূলের নদ-নদী গুলোতে স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে অতিরিক্ত জোয়ারের পানির চাপে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্ব স্ব এলাকার বাসিন্দারা। বিশেষ করে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে উপজেলার দেলুটি, গড়ইখালী, লস্কর, রাড়ুলী, লতা, গদাইপুর, সোলাদানাসহ ৭ ইউনিয়নের বাসিন্দারা আতঙ্কিত রয়েছেন।

তবে ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

পাইকগাছা উপজেলা প্রশাসনের দেওয়া তথ্যানুযায়ী ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় ঝুঁকিপূর্ণ ইউনিয়ন গুলোর বাসিন্দাদের জন্য ১০৮টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর ঝড়ের মূল পথ উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে হওয়ায় খুলনায় তেমন আতঙ্কের কোন কারণ নেই। তবুও সুন্দরবন উপকূলীয় খুলনাঞ্চলে দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট