1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
নগর ভবনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে তাজা গ্রেনেড, গুলি ও গাঁজা জব্দ বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, ২ ঘণ্টা পর স্বাভাবিক পণ্য খালাস ব্রাজিল-মরক্কো ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে বিশ্ব ঐতিহ্যের সেই গ্রাম, যেখানে স্থায়ী বাসিন্দা মাত্র ২০ জন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বাস-ভ্যান সংঘর্ষে নারীসহ ৩ জন আহত

অজিত দোভালের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কলম্বো সিকিউরিটি কনক্লেভ বা সিএসসি-এর কার্যক্রমসহ দুই দেশের নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনার এক পর্যায়ে ড. খলিলুর রহমান ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

মূলত সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভের এনএসএ-স্তরের বৈঠকে অংশ নিতেই ড. খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ভারতে অবস্থান করছে। এই সফরের অংশ হিসেবেই দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তিনি দিল্লি পৌঁছালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সিএসসি জোটের নিরাপত্তা উপদেষ্টাদের মূল সম্মেলন বৃহস্পতিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হবে। সকাল থেকে শুরু হয়ে মধ্যাহ্নভোজ পর্যন্ত এই সম্মেলন চলার কথা রয়েছে। সম্মেলন শেষে ওই দিন বিকেলেই ড. খলিলুর রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট