1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ :
নগর ভবনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে তাজা গ্রেনেড, গুলি ও গাঁজা জব্দ বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, ২ ঘণ্টা পর স্বাভাবিক পণ্য খালাস ব্রাজিল-মরক্কো ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে বিশ্ব ঐতিহ্যের সেই গ্রাম, যেখানে স্থায়ী বাসিন্দা মাত্র ২০ জন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বাস-ভ্যান সংঘর্ষে নারীসহ ৩ জন আহত

ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা রবিবার খুলনা সিটি কর্পোরেশনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমরা শহরের ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা পালন করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে সভা করছি। গত বছর ডেঙ্গুতে অনেক শিশু মারা গেছে। এবার এই সংখ্যা আরও বেশি হতে পারে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনার পূর্ব-প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আপনাদের মাধ্যমেই সচেতনতার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। তিনি আরও বলেন, স্কুলের ব্যাপারে যে সকল ভালো প্রস্তাব এসেছে এগুলো নিয়ে আমরা কাজ করবো। আমরা আপনাদের সহযোগিতা চাই। স্ব স্ব জায়গা থেকে কাজ করলে সিটি কর্পোরেশনের বোঝা কমবে।
বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে তিনি বলেন, শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর বর্জ্য ব্যবস্থাপনায় রাজশাহী শহরকে আমরা মডেল হিসেবে নিয়ে কাজ করছি। প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে। বাজার ব্যবস্থাপনা নিয়েও আমরা কাজ করতে চাই। ডোবা-নালা, পানি জমাট বাঁধে এমন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সচেষ্ট থাকতে হবে। কেউ যদি দায়িত্বে অবহেলা করেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শহরকে সুন্দর করতে সবার সহযোগিতা প্রয়োজন।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় সচিব মো: রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহামন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। ডেঙ্গু সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন কেসিসি’র ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতামত তুলে ধরেন।
সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসা-কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-সহ মোটর- বাস-ট্রাক মালিক সমিতির প্রতিনিধিরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট