1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

পাইকগাছায় বাস-ভ্যান সংঘর্ষে নারীসহ ৩ জন আহত

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় যাত্রীবাহী বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষ্মীখোলা এলাকায় আরশাদ মেম্বারের বাড়ি সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— লক্ষ্মীখোলা গ্রামের মোস্তাক সরদারের স্ত্রী রাফেজা বেগম (৪৩), চাঁদখালী দক্ষিণ গড়েরআবাদ এলাকার হোসেন গাজীর ছেলে ভ্যানচালক হাবিবুল্লাহ (৩০) এবং কয়রা উপজেলার হরিহরনগর গ্রামের রহিম সানার ছেলে ইসলাম সানা (৬০)। চিকিৎসকদের মতে, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাইকগাছা থেকে তিন যাত্রী নিয়ে একটি ভ্যান কয়রার উদ্দেশ্যে রওনা দেয়। ভ্যানটি লক্ষ্মীখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ব-১১-৯৩৬৬ নম্বরের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

আহত ইসলাম সানা জানান, বাসটি সামনে চলে আসলে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভ্যানচালক হাবিবুল্লাহর মাথা ফেটে যায়, ইসলাম সানা মাথায় আঘাত পান এবং রাফেজা বেগমের হাত ভেঙে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে বাসচালক ইব্রাহিমের সহযোগিতায় তাদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত রাফেজা বেগমকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা বাস-মিনিবাস শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক বাবলু জানান, আহতদের চিকিৎসার সকল ব্যয়ভার বাস মালিকপক্ষ বহন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট