1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন আয়াতুল্লাহ খামেনির দাফনের তারিখ জানাল আয়োজক কমিটি ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল ও জামায়াত-কেউ ইসলাম নয়-স্বরাষ্ট্রমন্ত্রী বিটিভির বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব ৪৭ কোটি টাকা, অর্থের উৎস কী? একনেকে ২,২৬৬ কোটি টাকার ৮টি প্রকল্প অনুমোদন পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন দাকোপে কারিতাসের দুর্যোগ ঝুঁকি হ্রাস নিরসন কর্মপরিকল্পনা যাচাই প্রকল্পের সভা অনুষ্ঠিত বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কেএমপি’র ট্রাফিক বিভাগের উদ্যোগে নগরীর ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

কেএমপি’র ট্রাফিক বিভাগের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা
আজ ১৯ নভেম্বর ২০২৫ তারিখ ট্রাফিক বিভাগের উদ্যোগে নগরীর শিরোমনি, ফুলবাড়িগেট, দৌলতপুর, শিববাড়ি মোড়, সোনাডাঙ্গা, গল্লামারি, ময়লাপোতা, ডাকবাংলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি, দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে মোটরযান এবং ইজিবাইক চালকদের প্রতি নির্দেশনামূলক প্রচার প্রচারণা করা হয়।
এসময়ে-
 বাম লেন দিয়ে ইজিবাইক চালানো যাবে না।
 যেখানে সেখানে যাত্রী উঠানো বা নামানো যাবে না।
 অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না।
 ইজিবাইকের ডান পাশে লোহার রড ব্যবহার করতে হবে।
 নিয়ম মেনে মোড় পার হতে হবে।
 ইজিবাইকের ডান পাশ থেকে যাত্রী উঠানো বা নামানো থেকে বিরত থাকতে হবে।
 ডাবল লেনে গাড়ী রাখা যাবে না।
 যত্রযত্র ওভারটেক করা যাবে না।
 অতিরিক্ত গতিতে গাড়ী চালানো যাবে না।
 স্কুল কলেজের সামনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
 গাড়ী চালানো অবস্থায় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
 বিপদে পড়লে অবশ্যই পুলিশকে জানাতে হবে প্রয়োজনে ৯৯৯ ফোন দিতে হবে।
 যাত্রীদের সাথে দূ্র্ব্যবহার করা যাবে না এই মর্মে সকলের প্রতি আহব্বান করা হয়।
সর্বদা ট্রাফিক আইন মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হয়।
শিববাড়ি এলাকায় যে সমস্ত ইজিবাইক চলাচল করছিল সে সমস্ত ইজিবাইক চালক এবং ইজিবাইক চালকের পাশে বসা যাত্রীদের সাথে কথা বলা হয়।
আগামী ৩ বা ৪ দিনের মধ্যে যদি ইজিবাইক চালকগণ উক্ত নির্দেশনা না মেনে চলাচল করেন তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সর্তক করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা এবং ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম -সহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট