শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত দিঘলিয়ার নগরঘাট হতে আড়ুয়া ফেরিঘাট পর্যন্ত প্রধান সড়কটি খানাখন্দে পরিণত মরণফাঁদ দাকোপে দিনব্যাপী কর্মসূচীতে খুলনা জেলা প্রশাসক বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক দাকোপে এমপি আমীর এজান খানের পরিদর্শন কক্ষের উদ্বোধন বেনাপোল কাস্টমস চলতি অর্থবছরে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা নির্ধারণ করেছে জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কি বিদায়ঘণ্টা বেজে গেছে? বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-ইসি সচিব

নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ভোলায় অস্ত্রসহ দুই ডাকাত আটক

  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সরকারের নির্দেশনা মোতাবেক ‌‘ইন এইড টু সিভিল পাওয়ার’এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ২৬ অক্টোবর শনিবার ভোর রাতে ভোলা সদর থানার রৌদের হাট এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট।

অভিযানে চিহ্নিত ডাকাত, অস্ত্র ব্যবসায়ী ও চাঁদাবাজ মো. মনির হোসেন ব্যাপারী ও মাদক ব্যবসায়ী মো. রাসেলকে আটক করা হয়। এ সময় আটকদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশি করে একটি দেশীয় রিভালবার, পাঁচটি রাম-দা, তিনটি ক্রীজ, একটি ড্রেগার, দুটি বল্লম, তিনটি দা, একটি চাবুক, একটি চাইনিজ হেমার, দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটকদের নামে ভোলা সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

অভিযানে ভোলা সদর থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ মালামালসহ আটকদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, কল্যাণমূলক ও জনবান্ধব রাষ্ট্র গঠনে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews