1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
এবার সরাসরি ক্যালিফোর্নিয়ায় হামলার পরিকল্পনা ইরানের স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি খালেদা জিয়া, খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব বিগত দেড় দশকে এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না-প্রধানমন্ত্রী আ.লীগের ফ্যাসিবাদী আমলে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল-রাষ্ট্রপতি সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছি-প্রধানমন্ত্রী পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ভারতে পাচারের জন্য আনা ৫৫ লাখ টাকার স্বর্ণেরবারসহ পাচারকারী আটক সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক দাকোপে দলিত নারী ও কিশোরদের অধিকার সুরক্ষায় মতবিনিময় সভা

আপনাদের দেওয়া করই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি-প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: আপনাদের দেওয়া করই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বলেছেন, সরকারের কাছে করের টাকা জমা দিতে নানা ঝামেলা পোহাতে হয়। এখন আর ভোগান্তি নয়, ঘরে বসেই এখন আয়কর দিন।

সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ভিডিও বার্তায় ড. ইউনূস বলেন, এখন থেকে ব্যাংকে লাইন ধরে কর জমা দেওয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেওয়ার ঝামেলা পোহাতে হবে না। আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন, এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রধান উপদেষ্টা বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সব সরকারি কর্মকর্তা কর্মচারী, সব তফশিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের জন্য এভাবে আয়কর রিটার্ন দেওয়া এখন থেকে বাধ্যতামূলক করা হলো। এছাড়া দেশের বাকি সবাইকে অনলাইনে ই-রিটার্ন এবং আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হলো।

তিনি বলেন, কোন প্রতিষ্ঠান কত বেশি আয়কর রিটার্ন অনলাইনে দিচ্ছে তার ভিত্তিতে পুরস্কারের জন্য জেলায় জেলায়, শহরে শহরে প্রতিযোগিতা হোক।

দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনার আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধু বন্ধুবান্ধবকে শিখিয়ে দিন কীভাবে ঘরে বসে অনলাইনে আয়কর দেওয়া যায়। তরুণ তরুণীদের অনুরোধ করছি, এ ব্যাপারে করদাতাকে সাহায্য করার জন্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট