1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শোক সংবাদ যুদ্ধ আবার শুরু হলে নতুন চমক দেখাবে ইরান’ পাচারকৃত অর্থ দেশে ফেরাতে কঠোর অবস্থানে সরকার -সংসদে প্রধানমন্ত্রী পুলিশের ১৩ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নারীদের স্বাবলম্বী করা জরুরী – নজরুল ইসলাম মঞ্জু চিতলমারীতে কর্মকর্তার ব্যক্তিগত কাজে পুড়ল সরকারি মোটরসাইকেল বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক যশোরে ৯০০ গ্রাম স্বর্ণের পেষ্টসহ ভারতীয় এক স্বর্ণ পাচারকারী আটক

খুলনা নগরীতে সড়ক ও ফুটপথ দখলদারদের অপসারণ কার্যক্রম পরিচালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার দিনব্যাপী নগরীতে সড়ক ও ফুটপথ দখলদারদের অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপথ দখলকারীদের অপসারণ ও জরিমানা করা হয়।
অবৈধ দখল অপসারণকালে নগরীর সাত রাস্তার মোড়স্থ হোটেল ব্যবসায়ী জাহাঙ্গীর হাওলাদার এবং চা বিক্রেতা আনোয়ার হোসেন’কে ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ৩ হাজার ও ২ হাজার টাকা, ময়লাপোতা মোড়স্থ বনানী ফার্ণিচারের স্বত্ত্বাধিকারী বিমল মন্ডল’কে ফুটপথের উপর কাঠ রাখার অপরাধে ১০ হাজার টাকা এবং সড়ক ও ফুটপথের উপর কাঠের গুড়ি রেখে মাংস ব্যবসা পরিচালনার অপরাধে মাংস ব্যবসায়ী মো: মুন্না-কে ৫ হাজার; মো: শফিকুল ইসলাম-কে ৫ হাজার; রাজু হোসেন-কে ২ হাজার ৫’শ এবং মিঠু কুরাইশী-কে ২ হাজার ৫’শ টাকা, শেরে বাংলা রোডে ফুটপথের উপর মটর সাইকেল মেরামত করার অপরাধে গ্যারেজ মালিক রবিউল ইসলাম-কে ২ হাজার টাকা; ড্রেনের উপর ফ্রিজ রাখার অপরাধে মুদি ব্যবসায়ী মনির হোসেন-কে ২ হাজার টাকা এবং ট্রেড লাইসেন্স না থাকায় মুদি ব্যবসায়ী মো: ফারুক-কে ২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।
কেসিসি’র ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ^াস, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট