রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

বিষখালী নদীর ভাঙনে বাধাল বাজারের ব্রিজ ঝুঁকিতে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজার সংলগ্ন বিষখালী নদী তীব্র ভাঙনে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে ব্রিজ (কালভার্ট) ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পরিবহন চালকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিষখালী নদী খননের ফলে পানির প্রবল স্রোত ও ভাঙনের কারণে কালভার্টের পাশের মাটি সরে যেতে শুরু করেছে। এতে কালভার্টটির ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। ইতোমধ্যে ব্রিজটির (কালভার্ট) উইং ওয়াল ভেঙ্গে সড়কের কিছু অংশে ফাটল দেখা দেওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
বাগেরহাট-পিরোজপুর মহাসড়কটি এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজারো মানুষ যাতায়াত করেন। এছাড়া কৃষিপণ্য, মাছ, ব্যবসায়িক মালামাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের জন্যও সড়কটির গুরুত্ব অনেক। ব্রিজটি (কালভার্ট) ধসে পড়লে দুই জেলার যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ কালভার্টটি সংস্কারের দাবি জানিয়েছেন। তারা বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হবে।
এ বিষয়ে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম জানান, নদী খননের ফলে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় ভাঙ্গন দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews