বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :

পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসের সূচনা হয় আদালত চত্বরে বেলুন উড়িয়ে। পরে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ হযরত আলী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিএম আককাছ আলি।

দিবসটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশন ও ফ্রেন্ডস সংস্থা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews