
চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে হাইব্রিড হীরা ধান-৯ জাতের মাঠ দিবস উদ্যাপিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার টেকেরবাজার গ্রামে কৃষক সঞ্জয় টিকাদারের প্রদর্শনী ক্ষেতের পাশে এ মাঠ দিবস হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের জোনাল ম্যানেজার কৃষিবিদ মো. মশিউর রহমান।
কৃষক সুধাংশু শেখর রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের চিতলমারীর পরিবেশক মো. রেজাউল করিম মাঝি, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সরোজ কুমার বাগচি, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম সুলতান সাগর, সাংবাদিক সুবল কর্মকার ও কৃষক কালাম হোসেন কেনাই মুন্সি।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মোঃ মাসুম বিল্লাহ সার্বিক সহযোগিতায় ছিলেন সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের টেরিটরি ম্যানেজার মোঃ মিজানুর রহমান।
এ সময় এলাকার দুই শতাধিক ধান চাষি উপস্থিত ছিলেন। সভায় হীরা-৯ জাতের হাইব্রিড ধান নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
প্রধান অতিথি কৃষিবিদ মো. মশিউর রহমান বলেন, ‘হীরা-৯ জাতের ধানে কোন চিটা নেই। ধানের বাইলের দৈর্ঘ ১০ ইঞ্চি। এক একটি শীধে ধানের ফলন হয়েছে ৩৮৫টি করে। এক শতক জমতি ফলন এক মনের বেশী হয়েছে। তাই এ ধান চাষ করলে কৃষক অবশ্যই লাভবান হবে।’
Leave a Reply