1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত বৃদ্ধি, এখন পর্যন্ত নিহত ৭ নির্বাচনে প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চাইলেন সিইসি বাগেরহাটে ভুয়া কাগজ পত্রের মাধ্যমে নামজারী :বসতবাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টার অভিযোগ তফসিল ঘোষণার পর সব ধরনের আন্দোলন না করার আহ্বান সরকারের প্রধান বিচারপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক নারীদের সামনে রেখেই গড়ে উঠুক নতুন বাংলাদেশ-প্রধান উপদেষ্টা চাঁদাবাজ-দুর্নীতিবাজদের রুখে দিয়ে ইসলামকেই রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে : পীর সাহেব চরমোনাই কমিউনিটি পর্যায়ে পানি সরবরাহ নেটওয়ার্ক নির্মাণের উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার খুলনায় বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা ও শ্রেষ্ঠ পাঁচ অদম্য নারী সম্মাননা প্রদান চতুর্থ শিল্প বিপ্লবে ক্ষুদ্র ও কুটির শিল্প: সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার

শহীদ আবু সাঈদের সমাধিতে শ্রদ্ধা জানালেন জাতির স্বপ্ন বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান শেখ জামাল

  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৪৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবুনপুরে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতির স্বপ্ন বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা ও খুলনা থেকে বহুল প্রচারিত দৈনিক বাংলার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জামাল ইউ আহমেদ শেখ। সোমবার সকালে রংপুর শহর থেকে শহীদ আবু সাঈদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন শেখ জামাল। নিজ বাড়ির সামনে সমাহিত শহীদ আবু সাঈদের আত্মার মাগফেরাত কামনা করেন জাতির স্বপ্ন বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পরিষদের নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী আশরাফ। পরে আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও মা আনোয়ারা বেগমের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জামাল। উল্লেখ্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের হাতে নির্মমভাবে নিহত হন। শহীদ আবু সাঈদ ওই বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এ সময় বলেন ১৯৭১ সালের পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধে পরাজিত পাকিন্তানি সৈন্যদের যদি বিতাড়িত করা যেতে পারে তাহলে কেন বাংলাদেশের শিশু, নারী এবং শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর অপরাধে পুলিশ,আনসার ও র‌্যাব বাহীনিকে বিতাড়িত করা যাবে না। জাতির স্বপ্ন বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান জামাল ইউ আহাম্মেদের এ প্রস্তাবে আবু সাঈদের পিতা মকবুল হোসেন সহমত প্রকাশ করেন। পরে স্বপ্ন বাস্তবায়ন পরিষদের টিম শহীদ আবু সাঈদের মাটির তৈরি ঘর ও তার শয়ন কক্ষ পরিদর্শন করেন।
শহীদ আবু সাঈদ এর বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ জাতির স্বপ্ন বাস্তবায়ন পরিষদের এই টিম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট