1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
সামনে কঠিন সময়, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে-প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের সহায়তায় ২৮ কোটি ৫৮ লাখ টাকা দিলো ফিনল্যান্ড চিতলমারীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ও দোয়া মাহফিল বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন ‘বন্ধন’ ও ‘একতা’-এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এর ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন বেনাপোল সীমান্তে ১৬ কেজি গাঁজা সহ ভারতীয় বিভিন্ন ধরনের পন্য জব্দ তারাকান্দায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঐতিহ্যবাহী খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত পাইকগাছায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত দাকোপে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ডের মেডিকেল টিম

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

মনির হোসেন:: যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১১ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১০ জুলাই বৃহস্পতিবার মোহাম্মদ সাইফুল ইসলাম তার ছেলে মোঃ রাফি (১৩) এর উন্নত চিকিৎসার জন্য বরিশাল হতে ঢাকাগামী লঞ্চ দোয়েল পাখি-১০ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। লঞ্চটি বিকাল সাড়ে ৪ টায় চাঁদপুর হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে রোগীর অবস্থা আরও অবনতি হয়। উক্ত বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষ কোস্টগার্ডকে অবহিত করলে তৎক্ষণাৎ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিক্যাল টিম উক্ত স্থানে গমন করে এবং অসুস্থ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

পরবর্তীতে হাই স্পিড বোট যোগে লঞ্চ হতে অতি দ্রুত চাঁদপুর প্রেসক্লাব ঘাটে নিয়ে যাওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের গাড়িতে চাঁদপুর সদর হাসপাতালে পৌঁছে দেওয়া হয় ও কোস্টগার্ড কর্তৃক তার উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়। বর্তমানে রোগী চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উপকূলীয় অঞ্চলে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ড এর জরুরি সেবা নিতে হলে কল করুন ১৬১১১ নম্বরে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট