শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ :
শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত দিঘলিয়ার নগরঘাট হতে আড়ুয়া ফেরিঘাট পর্যন্ত প্রধান সড়কটি খানাখন্দে পরিণত মরণফাঁদ দাকোপে দিনব্যাপী কর্মসূচীতে খুলনা জেলা প্রশাসক বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক দাকোপে এমপি আমীর এজান খানের পরিদর্শন কক্ষের উদ্বোধন বেনাপোল কাস্টমস চলতি অর্থবছরে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা নির্ধারণ করেছে জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কি বিদায়ঘণ্টা বেজে গেছে? বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-ইসি সচিব

চট্রগ্রামে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চট্টগ্রামের পতেঙ্গা থেকে ১০ হাজার পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ জুলাই বৃহস্পতিবার বিকাল ৫ টায় বাংলাদেশ কোস্টগার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় ৪ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে অভিযানিক দল কর্তৃক উক্ত ব্যক্তিদের তল্লাশি করে ১টি প্লাস্টিকের বস্তা হতে ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ও ৪ টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত এলাকায় অবস্থান করছিল। জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews