1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত-ইরান মার্কিন অবরোধ ভেঙে বন্দরে ভিড়ল ইরানি তেলবাহী জাহাজ প্রত্যেক উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুতের নির্দেশ তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে বিদায় সংবর্ধনা ও নতুন কেন্দ্র প্রধানের যোগদান বটিয়াঘাটার রায়পুর বারোআড়িয়া ও ফুলবাড়ী বারোআড়িয়া দুটি খেয়াঘাট এখন মরণফাঁদ ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড চাল আমদানির বর্ধিত সময় শেষ, বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক

বাগেরহাটে আন্তঃজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ানের শপথ

  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে সংগঠনের নবনির্বাচিতদের শপথ বাক্যপাঠ করান সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটি সদস্য মো: শরিফুল ইসলাম। শপথ গ্রহন করেন সংগঠনের নির্বাচতি সভাপতি মো: শামিম খান ও সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম এছাড়া সিনিঃ সহ- সভাপতি মো: আরশা হোসেন, সহ-সভাপতি মো: রেজাউল করিম, যুগ্ম সাধারন সম্পাদক মিলন হাওলাদার, সহ সাধারন সম্পাদক মো: আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো: জাকির হোসেন মলিন, প্রচার সম্পাদক মো: সাদ্দাম হোসেন, মোড়ল, ক্রীয়া ও সাংসঋতিক সম্পাদক মো: আব্দুল কাদের, লাইন সম্পাদক মিনা আনিসুর রহমান ও খোকন শেখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তালাওয়াত ও গীতাপাঠ করা হয়। অনুষ্ঠানে বক্তারা নির্বাচিত এই কমিটি সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করবে বলে আশাব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো: হেদায়েত হোসেন হাওলাদার বলেন-আমাদের শ্রমিকরা ভোর সকালে বের হয়ে সারাদিন ব্যাপী দেশের দুরপ্রান্তে যাত্রীদের পৌছিয়ে দেন। রাস্তায় উঠার পর একজন চালকও চান জেনে একটি সাপকে মারতে। তারপরও দুঘর্টনায় কবলিত হয়ে বিভিন্ন সময় চালকদের নির্যাতনের শিকার হতে হয়। আমরা সকলের কাছে অনুরোধ করবো কোন পরিবহন দুঘর্টনার সম্মুখীন হলে সাথে সাথেই শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন। অনুষ্ঠান শেষে সংগঠনের সকল সদস্যসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট