1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
সৌদির মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির খেই হারিয়ে ফেলেছেন ট্রাম্প, সামনে কঠিন চার পথ জ্বালানি তেল নিয়ে বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের ২৫ মার্চ কালরাত,এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন পাম্পে নেই তেল, খোলা বাজারে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘‘খুলনা শহরের জলাবদ্ধতার বাস্তবতা’’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘‘খুলনা শহরের জলাবদ্ধতার বাস্তবতা’’ শীর্ষক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী নগরীর শহীদ হাদিস পার্কে আগামীকাল সোমবার থেকে শুরু হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন। ইউএসএআইডি’র অর্থায়নে এশিয়া রিজিলিয়েন্ট সিটিস (এআরসি) প্রকল্পের আওতায় খুলনা সিটি কর্পোরেশন ও ব্রাক যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মেহাম্মদ সাইফুল ইসলাম ও স্বেচ্ছাসেবী সংস্থা ব্রাক-এর ক্লাইমেট চেঞ্জ, আরবান ডেভলপমেন্ট এবং ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রামের পরিচালক মোঃ লিয়াকত আলী।
দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালন উপলক্ষ্যে র‌্যালী, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। সভাপতিত্ব করবেন খুলনা সিটি কর্পোরেশনের চীফ প্লানিং অফিসার ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি)- খুলনা চ্যাপ্টারের চেয়ারম্যান আবির উল জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম ও খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ তবিবুর রহমান, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, ইউএসএআইডি-বাংলাদেশ মিশনের প্রতিনিধি জাহিদ ফারুক ও ব্রাক-এর এআরসি প্রকল্পের প্রকল্প প্রধান ফারহানা আফরোজ।
প্রদর্শনীর সারাংশ ও সুপারিশ উপস্থাপন এবং তরুণ ফটোগ্রাফারদের সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে বুধবার বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানমালা সমাপ্ত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেসিসি’র প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: হেলাল মাহমুদ শরীফ। সভাপতিত্ব করবেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট