1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধ্যপ্রাচ্যের যুদ্ধে পর্যটন খাতে ‘মহাসংকট’, বিশ্বজুড়ে আটকা হাজারো পর্যটক ১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন সামাজিক সুরক্ষায় নতুন দিগন্ত: ‘ফ্যামিলি কার্ড’ যুগে বাংলাদেশ পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ টাকার ভারতীয় মাদক ও পণ্য আটক দাকোপে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তির প্রশিক্ষণ অনুষ্ঠিত দাকোপে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন খুলনায় পাঁচ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

খুলনায় বাংলাদেশ আন্তঃজেলা রেন্ট এ কার গ্রুপ’র মিলন মেলা ও কমিটি গঠন সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

খালিশপুর প্রতিনিধি:: বাংলাদেশ আন্তঃজেলা অনলাইন রেন্ট এ কার গ্রুপ’র উদ্যোগে মিলন মেলা ও মৃত্যু কালীন অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ১১ নভেম্বর সোমবার।
খুলনার খালিশপুরে প্লাটিনাম জুবলী জুট মিল অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক ও পুনরায় নির্বাচিত সভাপতি শেখ সেলিম। অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মুজিবুর রহমান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন পুলিশ কর্মকর্তা বিপ্লব কান্তি দাস।সংগঠনের সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও বাইজিদ মুন্নার পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন, হেলাল উদ্দিন, আকবর হোসেন, মোঃ মুজিবুর রহমান, সেলিম আজিজ সহ আরো অনেকে।এদিন সংগঠনের মৃত সদস্য যশোর সদরের মোঃ ওলিয়ার রহমানের পরিবারের সদস্যদের হাতে অনুদান বাবদ নগদ ৮৬ হাজার টাকা তুলে দেয়া হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম।দিন ব্যাপী এ মিলন মেলার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট