1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরাকের আকাশে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত: ৪ সেনার মৃত্যু নিশ্চিত করল পেন্টাগন মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির প্রাণহানি যুদ্ধের ডামাডোলে ইরানে ‘আল-কুদস দিবস’ নতুন নেতার প্রতি আনুগত্য ও কঠোর দমনের হুঁশিয়ারি মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মোংলায় এক পরিবারের ৯ জনের জানাজা ও দাফন সম্পন্ন খুলনায় বিশ্ব আল-কুদস দিবস পালিত: পাইকগাছায় যুবকের আত্মহত্যা সৌদির উপহারের খেজুর ৬৫টি মাদ্রাসা ও এতিমখানায় পাঠালেন চিতলমারীর ইউএনও বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক

ফ্যাসিবাদের দোষরদের উপদেষ্টা পরিষদে থাকা উচিত না -মিয়া গোলাম পরওয়ার

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: জামায়াতে ইসলামের কেদ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা দেশের আলেম-ওলামাদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য রেখেছেন, যারা প্রকাশ্যে ফ্যাসিবাদের দোষর ছিল, তাদের উপদেষ্টা পরিষদে থাকা উচিত না। আওয়ামী লীগ সরকারের আমলে যেসব সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশের জনগণের সার্ভ করেছে তাদের মধ্যে প্রায় সাড়ে ৭ লাখ কর্মকর্তা-কর্মচারী এই ফ্যাসিবাদের দোষর ছিল। কদিন আগে এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। গোযন্দা তথ্যের ভিত্তিতে সত্য তথ্য গ্রহণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শুক্রবার সকালে বাগেরহাট দশানি খানজাহান আলী আলিম মাদ্রাসা মাঠ অনুষ্ঠিত জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রায় ১৮ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত বাগেরহাটের জেলা জামায়াত ইসলামের রুকন সম্মেলনে বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনার সহকারী আঞ্চলিক পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যক্ষ মশিউর রহমান, বাগেরহাট জেলা জামায়াতে নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামাতের সেক্রেটারি জেনারেল শেখ ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি জেনারেল ইকবাল হোসেন। জামায়াত নেতা মাস্টার শফিকুল আলম, অধ্যাপক আব্দুল আলীম, মনজুরুল হকের রাহাত প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট