1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানকে সমর্থন জানাল চীন নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যৌথ হামলায় আক্রান্ত ইরানের ১৩১ শহর, নিহত বেড়ে ৫৫০ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি পররাষ্ট্রমন্ত্রীকে মধ্যপ্রাচ্যের তিন মন্ত্রীর ফোন রাষ্ট্রপ্রধানদের হত্যা ও অপহরণ বিশ্বব্যবস্থার জন্য অশনিসংকেত-মির্জা ফখরুল মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ২ বাংলাদেশির, আহত ৭ বেনাপোল স্থলবন্দরকে দুর্নীতিমুক্ত ও আধুনিকায়ন করে গড়ে তুলতে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানান..এমপি আজীজুর রহমানের দাকোপে কামমারী খাল পুনঃখননের উদ্বোধন খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের কর্মকর্তাদের সাথে কেসিসি প্রশাসকের সভা

আবারও নেতানিয়াহুর বাড়িতে ‘ফ্ল্যাশ বোমা’হামলা

  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা হয়েছে।

শনিবার স্থানীয় সময় দুপুরে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির সামনে দুটি ‘ফ্ল্যাশ বোমা’ নিক্ষেপ করা হয়।

ইসরায়েলের নিরাপত্তাবাহিনী জানিয়েছে, বোমাগুলো নেতানিয়াহুর বাড়ির বাগানে পড়ে এবং এতে আগুনের গোলা সৃষ্টি হয়। তবে, এতে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনী এই হামলাকে ‘গুরুতর’ হিসেবে চিহ্নিত করেছে, তবে হামলার সময় প্রধানমন্ত্রী বা তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।

হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী, তবে হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, “এই হামলা সমস্ত রেড লাইন অতিক্রম করেছে।” তিনি নিরাপত্তা ও বিচার বিভাগের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগও হামলার তীব্র নিন্দা করেছেন এবং নিরাপত্তা সংস্থা ‘সিন বেট’-এর প্রধানের সঙ্গে কথা বলার পর দ্রুত তদন্ত করে দোষীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।

এটি ছিল নেতানিয়াহুর বাসভবনে দ্বিতীয় হামলা। এর আগে ১৯ অক্টোবর, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালিয়েছিল। ওই হামলাতেও প্রধানমন্ত্রী ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট