মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ২ বাংলাদেশির, আহত ৭

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহতদের একজন সংযুক্ত আরব আমিরাতের আজমানে বসবাসরত সিলেটের বড়লেখার সালেহ আহমেদ। আকাশ থেকে নেমে আসা ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মারা যান। এছাড়া বাহরাইন-এ আরেক বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় সেখানে তিনজন আহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত ও মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বাণিজ্যিক ফ্লাইট চালু হলে নিহতদের মরদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে কুয়েত-এ ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রাবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চাঁদিনার দুলাল মিয়া। আহতরা চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে স্থিতিশীল রয়েছেন। কুয়েতে বাংলাদেশ দূতাবাস তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে; দূত নিজেও হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-এর জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থান করছে। দূতাবাসের পক্ষ থেকে জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং সব নাবিক নিরাপদ আছেন বলে নিশ্চিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অঞ্চলটিতে বসবাসরত ছয় মিলিয়নের বেশি বাংলাদেশির নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানানো হয়। সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ মিশনগুলোকে প্রবাসীদের সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিতে বলা হয়েছে।

সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews