বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরাইলি বিমানবাহিনীর কমান্ডারের অবস্থানে ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও বলা হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, লক্ষ্যভিত্তিক ও আকস্মিক এ হামলার কথা ঘোষণা দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার পর নেতানিয়াহুর পরিণতি এখন ‘অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন’।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা নিয়ে তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনের শিরোনাম।

তবে ইসরাইলি প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

গেল শনিবার ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক আগ্রাসন চালানোর পর এর প্রতিক্রিয়ায় ইরান অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করে।

তাসনিম নিউজ জানিয়েছে, ইরান এ পর্যন্ত ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ১০টি ধাপ সম্পন্ন করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews