রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের ২০০ মোটর সাইকেল নিয়ে শোডাউন মেসিকে নিয়ে শাকিরার করা পোস্ট শেয়ার করলেন স্ত্রী আন্তোনেলা ফিফার মোট আয় থেকে বড় অঙ্কের লভ্যাংশ পাবে বাংলাদেশ ইরানের হুঁশিয়ারি কোনো সীমান্ত নিরাপদ থাকবে না এআই-এর মাধ্যমে ট্রাফিক সিগনালের মতো হর্নও নিয়ন্ত্রণ চান প্রধানমন্ত্রী উপকূলের জেলে-নৌযান মালিকদের প্রতি কোস্টগার্ডের বিশেষ সতর্কবার্তা শার্শায় ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ী আটক কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন।

দাকোপে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির পুনরুজ্জীবিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এসওডি’র উপর পুনরুজ্জীবিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। একটি ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স কার্যক্রমের এসডিআরআর প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ইউএসএআইডি’র অর্থায়নে রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে প্যানেল চেয়ারম্যান নিশিষ কুমার মন্ডলের সভাপতিত্বে এবং এসডিআরআর প্রকল্পের প্রজেক্ট অফিসার মোসাঃ ফারহানা পরিচালনায় প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন খুলনার ডিআরআরও মোঃ আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা গোবিন্দ বিশ্বাস, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম, মোঃ মোফাজ্জেল হোসেন, রাফিজা বেগম, বিজলী বৈরাগী, ইউপি সিপিপি টিম লিডার বিশ্বজিত মন্ডলসহ ইউপি সদস্য ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ। প্রশিক্ষণে প্রশিক্ষার্থীরা কিভাবে সাইক্লোন সেল্টার ম্যানেজমেন্ট করবে, দুর্যোগের বিভিন্ন সংকেত সমূহ কমিউনিটিকে জানাবে, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ও দুর্যোগ বিষয়ক সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews