1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
এবার সরকারি চাকরি প্রার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তারাকান্দায় গাঁজা গাছসহ ১ জন গ্রেফতার সুন্দরবনে দস্যুতা দমন অভিযানকে বাধাগ্রস্ত করতে কোস্টগার্ড স্টেশনে হামলা-ভাঙচুর মুক্তিযোদ্ধা পরিবারের স্বাবলম্বিতায় ঋণ সহায়তা; পাইকগাছায় চেক বিতরণ পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সাংবাদিক-পুলিশের সমন্বয়ে অপরাধ দমন ও জনসেবামূলক পুলিশিং জোরদার হবে” দাকোপে কারিতাসের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত আর্জেন্টিনাকে হারানো কঠিন হবে-লিওনেল মেসি বাঁচতে চাইলে যুক্তরাষ্ট্রকে শিগগিরই মধ্যপ্রাচ্য থেকে সরতে হবে-ইরান

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৬০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) ঢাকা এর উদ্যোগে ১৮ ডিসেম্বর বুধবার গরীব, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ঢাকায় নাবিক আবাসিক এলাকায় মিরপুর-১৪-তে সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল শীতবস্ত্র বিতরণ করেন।

সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায় গরীব দুস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে সংঘের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্রসমূহ বিতরণ করা হয়। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট এ সময় উপস্থিত সকল নারী-পুরুষের খোঁজ খবর নেন ও দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা শাখার চেয়ারম্যান নাওমী নাহ্রীন আজাদ ও বিএন লেডিস ক্লাব ঢাকা শাখার চেয়ারম্যান বেগম লুবনা আনোয়ার ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট