1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
এবার সরাসরি ক্যালিফোর্নিয়ায় হামলার পরিকল্পনা ইরানের স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি খালেদা জিয়া, খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব বিগত দেড় দশকে এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না-প্রধানমন্ত্রী আ.লীগের ফ্যাসিবাদী আমলে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল-রাষ্ট্রপতি সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছি-প্রধানমন্ত্রী পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ভারতে পাচারের জন্য আনা ৫৫ লাখ টাকার স্বর্ণেরবারসহ পাচারকারী আটক সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক দাকোপে দলিত নারী ও কিশোরদের অধিকার সুরক্ষায় মতবিনিময় সভা

শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ, চিঠি পাওয়ার কথা জানাল ভারত

  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে একটি প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে আজ সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ হাইকমিশন থেকে একটি ‘নোট ভারবেল’ পেয়েছি। এই মুহুর্তে, এ বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।

নোট ভারবেল হলো একটি স্বাক্ষরবিহীন কূটনৈতিক বার্তা। যা তৃতীয় ব্যক্তির পক্ষ থেকে পাঠানো হয়ে থাকে।

আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাকে ফিরিয়ে আনা হবে। এজন্য আমরা ভারতীয় সরকারের কাছে নোট ভারবেল পাঠিয়েছি।

৭৭ বছর বয়সী শেখ হাসিনা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন। এর মধ্য দিয়ে তার ১৬ বছরের স্বৈরশাসনের পতন ঘটে।

গত ২৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট