1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
সামনে কঠিন সময়, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে-প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের সহায়তায় ২৮ কোটি ৫৮ লাখ টাকা দিলো ফিনল্যান্ড চিতলমারীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ও দোয়া মাহফিল বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন ‘বন্ধন’ ও ‘একতা’-এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এর ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন বেনাপোল সীমান্তে ১৬ কেজি গাঁজা সহ ভারতীয় বিভিন্ন ধরনের পন্য জব্দ তারাকান্দায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঐতিহ্যবাহী খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত পাইকগাছায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত দাকোপে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৪৫৮ বার পড়া হয়েছে

মনির হোসেন:: পটুয়াখালীর ইটবাড়িয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং জনস্বাস্থ্য সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড।

গতকাল বৃহস্পতিবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড প্রত্যন্ত উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় ২২ মে ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রা কর্তৃক পটুয়াখালী সদর থানাধীন ইটবাড়িয়া ইউনিয়ন এ বিসিজি বেইস অগ্রযাত্রা গেইট সংলগ্ন “তারুন্যের উৎসব ২০২৫”শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে চার শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। উক্ত কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন মেডিকেল অফিসার সার্জন লেঃ সারাহ হক, এএমসি। তিনি আরও বলেন, এছাড়াও, অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে স্থানীয় মৎস্যজীবিদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। উক্ত জনসচেতনতামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধিগণ এবং সাধারন জনগণ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট