1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
তুরস্কে স্কুলে বন্দুক হামলায় নিহত ৯ বিচ্ছিন্ন লাখো মানুষ,দক্ষিণ লেবাননের শেষ সেতুটিও ধ্বংস করল রাজনৈতিক মতপার্থক্য যেন শত্রুতায় পরিণত না হয়-প্রধানমন্ত্রী ত্রিমুখী চ্যালেঞ্জে বিএনপি সরকার,রাজনৈতিক অস্থিরতা ও সংস্কার বিমুখতায় সংকটের পদধ্বনি দেশের শ্রেষ্ঠ সন্তানদের হাতে ‘স্বাধীনতা পুরস্কার’ তুলে দিলেন প্রধানমন্ত্রী নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক মায়ানমারে পাচারকালে ৬৬০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু। পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

ভূমি মেলা উপলক্ষ্যে দাকোপে প্রেস কনফারেন্স

  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

দাকোপ প্রতিনিধি:: “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে দাকোপে অনুষ্ঠিত হতে যাওয়া ভূমি মেলা ২০২৫ উপলক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় উপজেলা ভূমি অফিসে অনুষ্ঠিত কনফারেন্সে মেলার সার্বিক বিষয় তুলে ধরে দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা জুবায়ের জাহাঙ্গীর বলেন, আগামী ২৫-২৭ মে ২০২৫ ৩ দিন ব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হবে। তিনি বলেন মেলার মাধ্যমে সর্ব সাধারণকে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও রেজিষ্টেশন সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহন, ভূমিসেবা ষ্টলে অনলাইন রেজিষ্টেশন, বিভিন্ন আবেদন আপলোড ও কর তাৎক্ষনিক প্রদানসহ দাখিলা প্রিন্ট করে ভূমি মালিকদের সরবারাহ করা হবে। এ ছাড়া মেলায় স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগীতা, সেবাপ্রার্থীগনের ভূমি বিষয়ক অভিযোগ শুনানী, রেকর্ড ও সমাধানের উদ্যোগ, জনসচেতনতায় লিফলেট ও বুকলেট বিতরনসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হবে।প্রেস কনফারেন্স এ দাকোপ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট