1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলদাতা মেসি ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯ ইসরায়েল ও ইরানকে অবিলম্বে ‘গোলাগুলি’ বন্ধের আহ্বান ট্রাম্পের যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধা নেই সরকারের-স্বাস্থ্যমন্ত্রী চুয়াডাঙ্গায় তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার পাইকগাছায় গণপিটুনিতে যুবকের মৃত্যু; পরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ মোংলায় উত্তরণ ফিশনেট প্রকল্পের আয়োজনে বিশ্ব সমুদ্র দিবস পালন ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ দাবিতে বেনাপোলে মানববন্ধন ভারত থেকে ৯১ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনল কোস্টগার্ড

টেকনাফে কোস্টগার্ড র‍্যাবের অভিযানে ১২ কোটি টাকার মাদক জব্দ

  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ মে ২০২৫ তারিখ বুধবার মধ্যরাত ২ টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র‍্যাব-১৫ (সিপিসি-১) এর সমন্বয়ে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভের পূর্ব-পার্শ্বে হ্যাচারী সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় র‌্যাব ডগ স্কোয়াডের সাহায্যে জঙ্গলের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় হালকা হলুদ রঙের একটি বস্তা শনাক্ত করা হয়। পরবর্তীতে, উক্ত বস্তাটি তল্লাশি করে ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা, ১ কেজি সম্ভাব্য ইয়াবা তৈরীর কাঁচামাল (পাউডার) ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি ৫০ লক্ষ টাকা।

জব্দকৃত মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। অবৈধ মাদকদ্রব্য পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট