শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত দিঘলিয়ার নগরঘাট হতে আড়ুয়া ফেরিঘাট পর্যন্ত প্রধান সড়কটি খানাখন্দে পরিণত মরণফাঁদ দাকোপে দিনব্যাপী কর্মসূচীতে খুলনা জেলা প্রশাসক বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক দাকোপে এমপি আমীর এজান খানের পরিদর্শন কক্ষের উদ্বোধন বেনাপোল কাস্টমস চলতি অর্থবছরে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা নির্ধারণ করেছে জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কি বিদায়ঘণ্টা বেজে গেছে? বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-ইসি সচিব

মহেশখালীতে বন্যার্ত পরিবারের মাঝে কোস্টগার্ডের ত্রাণ বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কক্সবাজারের মহেশখালীতে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোস্টগার্ড।

রবিবার (১ জুন) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলের দূর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি সমুদ্র তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সাম্প্রতিক বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে স্থানীয় মানুষ পানি বন্দি হয়ে পড়ে। কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন মহেশখালী কর্তৃক গত ৩১ মে শনিবার দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মহেশখালী উপজেলার কুতুবজুম, মাতারবাড়ি ও সোনাদিয়ায় বন্যা কবলিত ১৩৫ টি গরীব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও শুকনা খাবার বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরণের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews