1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
২০২২ সালের বিশ্বকাপজয়ী ১৭ ফুটবলার আছেন আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপেও ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো ঈদ-উল আযহা ফিলিস্তিনিদের নির্যাতন করায় ইসরায়েলি ৪ সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত সবাই সঠিক দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত দেশ গড়ে তোলা সম্ভব-প্রধানমন্ত্রী ঈদের প্রধান জামাতে নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চামড়া পাচার ও পুশইনরোধে বিজিবি সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

ইরানি হামলার ভয়ে বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ করলো ইসরায়েল

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেল আবিবে অবস্থিত ইসরাইলের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসরাইল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেন গুরিয়ন বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভারের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়, বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। পুনরায় খোলার জন্য এখনো কোনো দিন বা তারিখ নির্ধারণ করা হয়নি।

বিমানবন্দর থেকে তোলা ছবিতে দেখা গেছে, চেক-ইন কাউন্টার ও যাত্রী লাউঞ্জগুলো ফাঁকা। ফ্লাইট তথ্য বোর্ডে সব ফ্লাইট বাতিল দেখানো হয়েছে।

এদিকে লেবানন ও জর্ডানসহ ওই অঞ্চলের অন্যান্য দেশ শনিবার থেকে তাদের আকাশসীমা পুনরায় খুলে দিচ্ছে বলে জানিয়েছে।

ইরানের পালটা হামলায় ইসরাইলে এ পর্যন্ত তিনজন নিহত ও ১৭২ জনের বেশি আহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরাইলি মিডিয়া।

সবশেষ খবর অনুযায়ী, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানে তাদের অভিযান চালিয়ে যাবে।

অন্যদিকে ইরানও বলেছে, ইসরাইলের বিরুদ্ধে ইরানের হামলা অব্যাহত থাকবে। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ফার্স।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট