রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

আকাশসীমা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে চলমান যুদ্ধবিরতি ভাঙলে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, তাদের বাহিনী ইরানি আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। এ ছাড়া একটি এফ-৩৫ যুদ্ধবিমান এবং আরেকটি ড্রোনের ওপর গুলিবর্ষণ করে সেগুলোকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনাগুলো ঠিক কবে ঘটেছে, বিবৃতিতে তা সুনির্দিষ্ট করে জানানো হয়নি।

এর আগে গত সোমবার রাতে হরমুজ প্রণালির আশপাশে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং নৌকা লক্ষ্য করে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালানোর দাবি করে মার্কিন সামরিক বাহিনী।

এর পরদিনই আইআরজিসি তাদের বিবৃতিতে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানায়, যেকোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা পাল্টা আঘাত হানবে। আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীর এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক করে তারা উল্লেখ করে, ইরান এই আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়াকে নিজের বৈধ এবং নিশ্চিত অধিকার বলে মনে করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও যুদ্ধবিরতি চলাকালে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে নতুন করে ঘটা এই হামলা ও উত্তেজনার জেরে চলমান যুদ্ধবিরতি শেষ পর্যন্ত কতটা টিকবে, তা নিয়ে বড় ধরনের সংশয় দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews