বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

মায়ানমারে অবৈধভাবে পণ্য পাচার করতে গিয়ে আটক ১৩

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৬৬২ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মায়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের ৪৩০ বস্তা ইউরিয়া সার ও ৬০০ বস্তা আলুসহ ১৩ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জুন ২০২৫ তারিখ বুধবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গা বহিঃনোঙ্গরে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক দুইটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে প্রায় ১৬ লক্ষ ৩৪ হাজার টাকা মূল্যের ৪৩০ বস্তা ইউরিয়া সার, ৬০০ বস্তা আলু, ৪০ লিটার লুব অয়েল ও ২ টি হ্যামকো ব্যাটারিসহ ১৩ জন পাচারকারীকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত মালামাল, আটককৃত পাচারকারী ও পাচার কাজে ব্যবহৃত বোট সদর ঘাট নৌ পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালানরোধ অনেকাংশে উন্নত হয়েছে। চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews