বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ৬৮টি ব্যারাক হাউজের ৩৪০টি ঘর হস্তান্তর করেছে নৌবাহিনী

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার উড়িরচরে গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য নির্মিত ৬৮ টি পাকা ব্যারাক ৭ জুলাই সোমবার স্থানীয় প্রশাসনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর প্রত্যক্ষ দিক নির্দেশনা এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এই ব্যারাক হাউজসমূহ নির্মাণ করে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিটি ব্যারাকে ০৫ টি করে মোট ৩৪০ টি ইউনিট রয়েছে। যার প্রতিটিতে একটি করে গৃহহীন পরিবার বসবাস করার উপযোগী করে নির্মাণ করা হয়েছে। প্রতিটি ব্যারাকে রয়েছে পৃথক রান্নাঘর এবং বাথরুমের সুবিধা। নৌবাহিনীর নবনির্মিত এসব ব্যারাক হাউসসমূহ মাননীয় নৌবাহিনী প্রধানের পক্ষ থেকে নৌবাহিনীর প্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে সন্দ্বীপ জেলার নির্বাহী কর্মকর্তাকে হস্তান্তর করেন।

উল্লেখ্য, এর আগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাগেরহাট, ভোলা, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজার জেলায় সর্বমোট ২৩৩ টি প্রকল্পে মোট ৪৫৬০ টি ব্যারাক হাউজ নির্মাণ শেষে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করে বাংলাদেশ নৌবাহিনী। এ সকল ব্যারাকে আশ্রয় পেয়েছে ৩৪,১৬৫ টি গৃহহীন পরিবার। বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতেও সরকারের এ ধরনের জনকল্যাণমূলক কর্মকান্ডে ও দেশের সেবায় অবদান রাখতে বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews