1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা আঙুল ভেঙেছে মার্টিনেজের, বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা বেইজিং-মস্কো অক্ষের দৃশ্যমান উষ্ণতা ও স্বার্থের অদৃশ্য ফাটল: পুতিন-শি শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দিলেন দ্রুত বিচারের আশ্বাস টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েও আসামি সরাতে পারছে না পুলিশ-চট্টগ্রামে শিশু ধর্ষণ যুবদলের তিন নেতার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে শার্শায় মানববন্ধন পালিত সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজের সক্ষমতা শক্তিশালীকরণ প্রশিক্ষণের মডিউল উন্নয়ন কর্মশালা খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন দাকোপে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে প্রশাসনের সাথে মতবিনিময় পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাথরঘাটায় চাঁদাবাজির অভিযোগে একজনকে আটক করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: বরগুনার পাথরঘাটায় ১ জন চাঁদাবাজকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ তারিখ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৬ জুলাই বুধবার দুপুর ১২ টায় বরগুনার পাথরঘাটা থানাধীন বিএফডিসি ঘাট এলাকায় কোস্টগার্ড ও অন্যান্য প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদা আদায়কালে চাঁদাবাজ মোঃ জাকারিয়া (২২) কে স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা আটক করে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটায় হস্তান্তর করে।

পরবর্তীতে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট