1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা আঙুল ভেঙেছে মার্টিনেজের, বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা বেইজিং-মস্কো অক্ষের দৃশ্যমান উষ্ণতা ও স্বার্থের অদৃশ্য ফাটল: পুতিন-শি শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দিলেন দ্রুত বিচারের আশ্বাস টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েও আসামি সরাতে পারছে না পুলিশ-চট্টগ্রামে শিশু ধর্ষণ যুবদলের তিন নেতার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে শার্শায় মানববন্ধন পালিত সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজের সক্ষমতা শক্তিশালীকরণ প্রশিক্ষণের মডিউল উন্নয়ন কর্মশালা খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন দাকোপে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে প্রশাসনের সাথে মতবিনিময় পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

ভোলায় কোস্টগার্ডের আয়োজনে মাদক বিরোধী কর্মশালা

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

মনির হোসেন:: ভোলায় মাদক বিরোধী কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।

সোমবার (২১ জুলাই) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের সেবায় নিরলস ভাবে কাজ করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২১ জুলাই সোমবার সকাল ১০ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক মাদক বিরোধী বিষয়ক কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কর্মশালায় ভোলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ তরুণ ও তরুণীরা অংশগ্রহণ করে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট