বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে সামুদ্রিক মাছসহ অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

মনির হোসেন:: টেকনাফের শাহপরীতে সামুদ্রিক মাছসহ অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্টগার্ড

গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ আগস্ট ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১১ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন মহেশখালীয়া পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ০১ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোট তল্লাশি করে ১৮ হাজার টাকা মূল্যের ২০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৭ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে চট্টগ্রাম মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয়। পাশাপাশি, মালিক পক্ষকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত মাছ ২০% ভ্যাট সহ ১৮ হাজার টাকা নিলামে বিক্রি করে নিলামকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।

মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews