বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

দাউদকান্দিতে কোস্টগার্ডের অভিযানে ২ কোটি ২৩ লক্ষ টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কুমিল্লার দাউদকান্দিতে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ কোটি ২৩ লক্ষ টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০ আগস্ট রবিবার ভোর ৫ টায় কোস্ট গার্ড স্টেশন গজারিয়া কর্তৃক কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ টি ট্রাক তল্লাশি করে প্রায় ২ কোটি ২৩ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ৪৪ লক্ষ ৭৬ হাজার পিস অবৈধ চিংড়ির রেনু জব্দ করা হয়।

পরবর্তীতে, জব্দকৃত চিংড়ি রেণু গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews