বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

পটুয়াখালীতে ভারত থেকে পাচার করে আনা সুপারিসহ ১৭ পাচারকারী আটক

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

মনির হোসেন:: পটুয়াখালীতে ভারত হতে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ২ কোটি টাকা মূল্যের সুপারি ও ১৭ জন পাচারকারীসহ ১ টি ফিশিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।

সোমবার (১১ আগস্ট) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ আগস্ট রবিবার রাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক পটুয়াখালী সদর থানাধীন লোহালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে ভারত হতে আসা শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ২ কোটি ২৪ লক্ষ ৭৩ হাজার টাকা মূল্যের ৩৭ হাজার ৪ শত ৫৫ কেজি বিদেশি সুপারি ও ১ টি ফিশিং বোটসহ ১৭ জন পাচারকারী আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত সুপারি, ফিশিং বোট ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, অবৈধ চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews